রামপুরায় পিচ্চি আলামিনের ‘চাঁদা-রাজ’, আতঙ্কে দিশাহারা ব্যবসায়ীরা
এক পর্যায়ে চাঁদা দিতে অস্বীকার করায় ওই ইন্টারনেট ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে টর্চার সেলে নির্যাতন চালানো হয়। পরে কোনোমতে তিনি মুক্তি পেলেও সন্ত্রাসী চক্রটির চাঁদা দাবির দৌরাত্ম্য থামেনি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ পিচ্চি আলামিনসহ ৫ জনকে শনাক্ত করেছে। এ ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে রামপুরা থানায় একটি চাঁদাবাজির মামলা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩২